Tuesday, June 23, 2026

বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন হবে না! প্রতিক্রিয়া অধীরের

Date:

Share post:

ফের কংগ্রেসের হাত ছেড়ে এক বিধায়কের তৃণমূলে যোগদান। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন উত্তর ২৪ পরগনার বিধায়ক কাজী আব্দুর রহিম। যিনি প্রাক্তন কংগ্রেস বিধায়ক আব্দুল গাফ্ফার কাজীর ছেলে।

আর এদিন আব্দুর রহিমের তৃণমূলে যোগদানের পরই কড়া প্রতিক্রিয়া দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অধীরবাবু লেখেন এভাবে কংগ্রেসকে ভাঙিয়ে কেউ অলিম্পিক জিততে পারবেন না।

ফেসবুকে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও লেখেন, “বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক গত ছ’মাস ধরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না সেই ভাবনায় ব্যস্ত ছিলেন। তার জেলার তৃণমূল মন্ত্রী অনেক অফার দিয়েছেন আমরা জানি। আমাদের কাছে খবর ছিল, বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আমাদের সকলের শ্রদ্ধেয় বসিরহাটের গান্ধী গফফর সাহেবের ছেলের, কংগ্রেস দল ছেড়ে ধান্দার জন্য পলায়ন অনৈতিক হবে। ওনার মনে হয়েছে তৃণমূল পার্টির এই পড়ন্ত বেলায় যোগদান করলে কিছু লাভ হতে পারে। যাই হোক, বাদুড়িয়ার কংগ্রেস MLA নতুন করে নির্বাচিত করবো আমরা। বাংলার ‘দিদি’ , আপনি মনে করতে পারেন কংগ্রেস দল ভাঙ্গালাম, বিরাট কিছু করে ফেললাম। চোরা-শিকারির মত দল ভাঙিয়ে বিশেষ করে মুসলিম বিধায়ক ভাঙিয়ে আপনি অলিম্পিক চ্যাম্পিয়ন হবেন, কিন্তু মনে রাখবেন সাপুড়ে কে সাপের কামড়েই মরতে হয়। খুব তাড়াতাড়িই আপনি দেখবেন তাসের ঘরের মত আপনার পার্টি ভোটের আগেই কেমন ভেঙে পড়ছে, মিলিয়ে নেবেন ‘দিদি’।
যে দল ভাঙানোর খেলা আপনি বাংলায় শুরু করেছিলেন সে খেলাতেই তৃণমূল পার্টি খতম হবে, আমি অধীর চৌধুরী বললাম।”

আরও পড়ুন:কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...