Friday, April 3, 2026

নোট বাতিলের স্বপক্ষে ফের সওয়াল মোদির, কটাক্ষ রাহুলের

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  নোট বাতিলের ঘোষণার দিনটি নয় নয় করে চার বছর পেরলো। চার বছর আগে আজকের দিনে তিনি জানিয়েছিলেন, সেইদিন মধ্যরাত থেকে ১০০০ টাকা ও ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে। তার দাবি ছিল, এর ফলে দেশের কালো টাকাও উদ্ধার হবে। বন্ধ হবে সন্ত্রাসবাদ।
আর তাতে সামিল হয়েছিল গোটা দেশ। বিরোধী-সহ অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, নোটবাতিলের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল। ভারতীয় বেহাল অর্থনীতির জন্যে এই নোটবন্দিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা। যদিও আজ রবিবার নিজের সিদ্ধান্তের স্বপক্ষে আবার নিজেই সওয়াল করলেন মোদি। বললেন, ‘নোট বাতিল সিদ্ধান্ত ছিল ভারতের জন্য আশীর্বাদ।’
তিনি আজকেও দাবি করেন, নোট বাতিলের ফলে অর্থনীতিতে কালো টাকা যেমন কমেছে, একইসঙ্গে বেড়েছে কর আদায়। এমনকি দেশে আর্থিক লেনদেনেও স্বচ্ছতা বেড়েছে । এর ফলে দেশের উন্নয়নে গতি এসেছে। তার সুরে সুরে মিলিয়েছে তাঁর দল বিজেপিও।
বিজেপির দাবি, ২০১৬-১৭ সালে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ৬৯৫২ কোটি টাকা। ২০১৯-২০ সালে তা বেড়ে হয়েছে ২১ লাখ কোটি টাকা। ট্যুইটে বিজেপির দাবি, ২০১৩-১৪ সালে যে পরিমাণ কর্পোরেট ট্যাক্স আদায় হয়েছিল, ২০১৮-১৯ আর্থিক বছরে সেই আদায় বেড়েছে ৩৫%। ২০১৬-১৭ সালে আয়কর রিটার্নের সংখ্যা ছিল ৮.০৩ লাখ। নোটবাতিলের ফলে মাত্র ১ বছরের মধ্যে, ২০১৭-১৮ সালে তা বেড়ে হয় ৯.৪২ লাখ।


অবশ্য নোটবন্দির চার বছর পূর্তি নিয়ে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এই সিদ্ধান্তকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে কটাক্ষ করেছেন তিনি। টুইটে রাহুল লিখেছেন, ‘নোটবন্দি হল প্রধানমন্ত্রীর পরিকল্পিত ষড়যন্ত্র। এই পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে সাধারণ মানুষের কোটি কোটি টাকা ‘মোদি-মিত্র’ পুঁজিপতিদের হাতে চলে যায়। এটা কোনও ভুল নয়, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আওয়াজ তুলতে হবে।’

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...