Friday, April 3, 2026

‘ভারত থেকে এসে উনি হয়ত কল্পনাও করেননি’, মাকে স্মরণ উপরাষ্ট্রপতি কমলার

Date:

Share post:

আমেরিকার মাটিতে ইতিহাস গড়েছেন ভারতীয় বংশোদ্ভূত কন্যা কমলা হ্যারিস। মার্কিন ইতিহাসে প্রথম মহিলা হিসেবে উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন তিনি। শনিবার এই খবর একেবারে পাকা হয়ে গিয়েছে। আনন্দঘন এই মুহূর্তে নিজের ভারতীয় মা শ্যামলা গোপালনের কথা স্মরণ করলেন আমেরিকার নবনির্বাচিত উপরাষ্ট্রপতি কমলা হ্যারিস। তাঁর কথায়, ভারত থেকে আমেরিকা আসার পর উনি(শ্যামলা গোপালন) কল্পনাও করেননি তাঁর মেয়ে ভবিষ্যতে আমেরিকার উপরাষ্ট্রপতি পদে বসবেন।

শনিবার হোয়াইট হাউসের হবু বাসিন্দা হিসাবে কমলা হারিস ও জো বাইডেন নির্বাচিত হওয়ার পর নিজের সমর্থকদের ধন্যবাদ দিয়ে কমলা বলেন, এটা আমার ও জো বাইডেনের নির্বাচনী লড়াইয়ের তুলনায় অনেক বেশি কিছু। আমাদের এখনও অনেক কাজ করতে হবে। পাশাপাশি এই শুভক্ষণে মায়ের কথা স্মরণ করেন কমলা। তিনি বলেন, আজ যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি তার পিছনে অন্যতম বড় কারিগর একজন মহিলা। এই শুভ ক্ষনে তাকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমার মা শ্যামলা গোপালন। তোর মায়ের কথা স্মরণ করে কমলা বলেন, মাত্র ১৯ বছর বয়সে ভারত থেকে আমেরিকা এসেছিলেন উনি। তখন হয়তো উনি ভাবতেও পারেননি যে এমন একটা সময় আসতে পারে। কিন্তু উনি আমেরিকার মূল্যবোধ গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। এখানে এই ধরনের সুযোগ সম্ভব। পাশাপাশি আমেরিকার উপরাষ্ট্রপতি আরও জানান, তিনি তার মা ও সেই মহিলাদের হয়ে লড়াই করবেন। যারা অশ্বেত, এশিয়ান, হোয়াইট, ল্যাটিন, নেটিভ আমেরিকান মহিলা। যারা আমেরিকার ইতিহাসে এই মুহূর্তের জন্য লাগাতার সংঘর্ষ করে চলেছেন।

আরও পড়ুন:‘আমিই প্রথম, তবে শেষ নই’, উপরাষ্ট্রপতি পদে জয়ী হওয়ার পর প্রথম বিবৃতি কমলা হ্যারিসের

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে হ্যারিস সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াবেন তিনি। গত আগস্ট মাসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন জো বাইডেন। ডেমোক্র্যাট দলের অন্যান্য নেতারাও বাইডেনের সঙ্গে সম্মত হন। উল্লেখ্য, ১৯৬৪ সালের ২০ অক্টোবর অকল্যান্ডে জন্ম কমলার। তার মা শ্যামলা গোপালন। যিনি ভারত থেকে আমেরিকা গিয়েছিলেন। পেশায় তিনি একজন ক্যান্সার বায়োলজিস্ট। কমলার পিতা ডোনাল্ড জে হ্যারিস একজন অর্থনীতিবিদ।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...