Saturday, June 20, 2026

করোনায় আক্রান্ত অভিনেতা চিরঞ্জীবী হোম কোয়ারেন্টাইনে

Date:

Share post:

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা চিরঞ্জীবী। নতুন ছবির শ্যুটিং শুরু করার আগে নিয়ম মেনে কোভিড পরীক্ষা করিয়েছিলেন তিনি। সোমবার সকালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তিনি।
করোনায় আক্রান্ত হয়েছেন বলে এ দিন সকালে নিজেই টুইটারে জানান চিরঞ্জীবী। বিবৃতি প্রকাশ করে লেখেন, ‘আচার্য্য-র শ্যুটিংয়ের আগে কোভিড টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। কোনও উপসর্গ নেই আমার। এই মুহূর্তে বাড়িতেই কোয়রান্টিনে রয়েছি’।
একইসঙ্গে গত পাঁচদিনে তাঁর সঙ্গে যাঁরা দেখা করেছেন, তাঁদেরও করোনাভাইরাস পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেছেন, ‘গত পাঁচদিনে যাঁরা আমার সঙ্গে দেখা করেছিলেন, তাঁদেরও কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আর্জি জানাচ্ছি। সুস্থতা নিয়ে শীঘ্রই আপনাদের সাম্প্রতিক তথ্য দেব।’
গত সপ্তাহেই শনিবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেছিলেন চিরঞ্জীবী। তাঁর সঙ্গে ছিলেন আরও এক দক্ষিণী তারকা নাগার্জুন। তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। করোনাভাইরাসের জন্য রাজ্যের সিনেমা সংক্রান্ত ব্যবসা যেভাবে ধাক্কা খেয়েছে, তা আবারও স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আসার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছিল। হায়দরাবাদের বাইরে একটি নয়া ফিল্ম সিটি তৈরি নিয়ে সরকারের তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা নিয়েও কথাবার্তা বলেছিলেন চিরঞ্জীবী এবং নাগার্জুন।
সেই সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। কিন্তু কেউ মাস্ক পরেছিলেন না। বৈঠকে ছিলেন মুখ্যসচিব সোমেশ কুমার-সহ একাধিক প্রশাসনিক উচ্চপদস্থ কর্তা। রাম চরণের সঙ্গেও দেখা করেছিলেন নাগার্জুন। তাতেও কেউ মাস্ক পরেছিলেন না।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...