Friday, April 3, 2026

বিপাকে অর্জুন রামপাল, অভিনেতার বাড়িতে তল্লাশি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর

Date:

Share post:

দীপাবলির আগেই ফের চর্চায় বলিউডের মাদক যোগ। রবিবার গ্রেফতার করা হয়েছে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদকে। এবার জুড়ল আরও বড় নাম। অর্জুন রামপাল। সোমবার অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আরও পড়ুন : সৌমিত্রের প্লাজমাফেরোসিস হচ্ছে না, ট্রাকিওস্টোমি নিয়ে আলোচনা মেডিকেল বোর্ডে

৯ নভেম্বর সকালেই অর্জুনের আন্ধেরি, বান্দ্রা এবং খারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাজিসিয়ালোস ডেমেট্রিয়াডেসকে, মাদক সমেত গ্রেফতার করেছিল এনসিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছিল হাসিস এবং অ্যালপ্রাজোলাম ট্যাবলেট। অভিযোগ, অ্যাজিসিয়ালোস বেশ কয়েকজন ড্রাগ পাচারকারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। শুধু তাই নয়, এনসিবির জোনাল ডিরেক্টর জানিয়েছিলেন, সুশান্ত-রিয়া চক্রবর্তী মামলায় যে সব ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে, তাদের সংস্পর্শে ছিলেন অ্যাজিসিয়ালোস।

এই ঘটনার পর থেকেই সন্দেহের আওতায় ছিলেন বলিউড অভিনেতা। যদিও এখনও পর্যন্ত তল্লাশি অভিযানে কোনও কিছু উদ্ধার হয়েছে কিনা, সে বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। এনসিবির তরফেও কিছু জানা যায়নি।

আরও পড়ুন : বাড়ি থেকে উদ্ধার মারিজুয়ানা, গ্রেফতার বলিউড প্রযোজকের স্ত্রী

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগের পর থেকেই উঠে আসতে থাকে একের পর এক কলাকুশলীর নাম। জেরা করা হয় বেশ কয়েকজনকে। তাদের মধ্যে রয়েছেন শীর্ষস্তরের কয়েকজন অভিনেত্রী। রবিবার গ্রেফতার করা হয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সহ চার জনকে। তল্লাশি চালিয়ে ৬ কিলোগ্রাম মারিজুয়ানা ও মেফেড্রোন (MD) উদ্ধার করা হয়েছে প্রযোজকের বাড়ি থেকে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...