Monday, June 8, 2026

৪৯৯ বছর পর দীপাবলিতে বিরল কাকতালীয় যোগ ! জানুন এর গুরুত্ব

Date:

Share post:

অতিমারির আবহের মধ্যে এই বছর ১৪ নভেম্বর শনিবার দীপাবলির উৎসব উদযাপিত হবে।বিশেষজ্ঞদের মতে এই বছরের দীপাবলিতে ৪৯৯ বছর পরে তিনটি গ্রহের একটি বিরল যোগ তৈরি হচ্ছে। ২০২০ সালের এর আগে, ১৫২১ সালে বৃহস্পতি, শুক্র এবং শনি গ্রহের এই যোগ গঠিত হয়েছিল।
বৃহস্পতি ও শনি অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করে বলে মনে করা হয়। তাই দিওয়ালি উপলক্ষে লক্ষ্মী-গণেশ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে।
২০২০ সালের এই কাকতালীয় যোগ দেশের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ৪৯৯ বছর পরে এই যোগ দীপাবলির সময়ে এক গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। এই দিনে সকালে স্নান করা এবং সন্ধ্যায় দুঃস্থদের দানে বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে অমাবস্যা রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে আসেন।হিন্দু ধর্মে ধনতেরাসে নতুন জিনিস কেনা শুভ বলে বিবেচিত হয়। ধনতেরাসের শুভ সময়টি সন্ধ্যা ৬ টা বেজে ১ মিনিটে শুরু হয়ে রাত ৮ টা বেজে ৩৩ মিনিটে শেষ হবে। দীপাবলির পরেই হয় গোবর্ধন পুজো উদযাপন করার হয়।
এবছর ভূত চতুর্দশীতে স্নানের শুভ সময় সকাল ৫ টা ৩৩ থেকে সকাল ৬ টা ৪৩ অবধি রয়েছে। ওই দিন দুপুর ১ টা বেজে ১৬ মিনিট অবধি থাকছে ভূত চতুর্দশী। এরপর শুরু হচ্ছে অমাবস্যা। যা চলবে পরের দিন সকাল ১০ টা অবধি।
জ্যোতিষদের মতে সময়টি বৃষ, কর্কট, জাতক ও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে। যেখানে মিথুন, তুলা এবং কন্যা রাশিচক্রের সদস্যদের একটু সাবধান হতে হবে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...