Friday, June 26, 2026

‘গরিব’ সেনেটর থেকে প্রেসিডেন্ট, জেনে নিন বাইডেনের সম্পত্তির পরিমাণ

Date:

Share post:

নিজেকে একসময় গরিব হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবন পেরিয়ে আমেরিকার ৪৬ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।

ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, বহু লক্ষ ডলারের মালিক জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে ছিলেন তিনি। জানা গিয়েছে, তার মোট সম্পত্তির পরিমাণ ৯০ লক্ষ মার্কিন ডলার। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে দেলাওয়ারে অবস্থিত দুটি বাংলো। যার দাম ৪০ লক্ষ ডলার। পেনশনের ১০ লক্ষ ডলার নগদ হিসেবে রয়েছে ব্যাঙ্কে।

প্রসঙ্গত, ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত মার্কিন সেনেটর ছিলেন জো বাইডেন। নিজের রাজনৈতিক জীবনে ৬ বার আমেরিকার সেনেটর হয়েছেন জো বাইডেন। বারাক ওবামার শাসনকালে দু’বার হয়েছেন উপরাষ্ট্রপতি। সেনেটর থাকাকালীন মেয়াদকালে বাইডেন উপহাস করে বলতেন, ‘‘আমি কংগ্রেসের সবচেয়ে গরিব মানুষ।’’ দীর্ঘ ৮ বছর উপরাষ্ট্রপতি থাকাকালীন তাঁর বাৎসরিক বেতন ছিল ২ লক্ষ ৩০ হাজার ডলার।

আরও পড়ুন:হোয়াইট হাউস ছাড়লেও সুযোগ-সুবিধায় কোনও খামতি থাকছে না ট্রাম্পের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...