Tuesday, March 24, 2026

বম্বে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে জেলবন্দি অর্ণব গোস্বামী

Date:

Share post:

বম্বে হাইকোর্ট তাঁর অন্তবর্তী জামিনের আবেদন খারিজ করেছে৷ হাইকোর্টের ওই নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে
এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী৷

আরও পড়ুন : ছটে শোভাযাত্রা নয়, কালী-জগদ্ধাত্রীপুজোয় নিয়ন্ত্রিত রেল পরিষেবার পরামর্শ: হাইকোর্ট

ধৃত অর্ণব আশা করেছিলেন গত সোমবারই জামিন পেয়ে যাবেন। তবে তাঁর সেই আশা পূরণ হয়নি৷ তবে
জামিনের আর্জি খারিজ করার পাশাপাশি বম্বে হাইকোর্ট অর্ণবকে নির্দেশ দিয়েছিলো দরকার হলে সে নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারে৷ বম্বে হাইকোর্টের ওই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই সেই রায় চ্যালেঞ্জ করে মঙ্গলবারই দেশের শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছেন অর্ণব।

প্রসঙ্গত, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে । নিম্ন আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজতে আছেন অর্ণব। ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত বুধবার মুম্বইয়ের বাড়ি থেকে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : রাজ্যে একাধিক পুলিশ কর্তার দায়িত্বে রদবদল

ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৩৪ ধারায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে৷ চলতি বছরের মে মাসে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছিলেন, সিআইডি নতুন করে ২০১৮ সালের সেই মামলার তদন্ত শুরু করবে। ২০১৯ সালেই রায়গড় পুলিশ মামলার তদন্ত বন্ধ করে দিয়েছিল।

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...