Thursday, March 12, 2026

পাটলিপুত্র কার? জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার

Date:

Share post:

এবার তরুণ মুখ্যমন্ত্রী না কি চতুর্থ বা শেষবারের মতো বিহারের মসনদে বসবেন নীতীশ কুমার- জানা যাবে আর কয়েকঘণ্টা পরেই। ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের শেষদফার ভোটগ্রহণ হয়েছে শনিবার। আজ গণনা শুরু হচ্ছে সকাল ৮টা থেকে।

বিহারের ৩৮টি জেলায় হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। প্রথম ঠিক ছিল ৩৮টি জেলার প্রতিটিতে গণনাকেন্দ্র হবে। কিন্তু, কোভিড-প্রোটোকল অনুযায়ী, ভিড় কমাতে গণনাকেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৫৫ করা হয়েছে। কড়া নিরাপত্তার পাশাপাশি বজায় রাখা হচ্ছে করোনা বিধি। গণনাকর্মীরা মাস্ক পরা বাধ্যতামূলক। ৪১৪টি বিধানসভার গণনা হবে। নিরাপত্তার জন্য সারা রাজ্যে মোতায়েন করা হয়েছে ৫৯ কোম্পানি আধাসেনা। স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য মোতায়েন রয়েছে ১৯ কোম্পানি আধাসেনা। পাশাপাশি, নজর দেওয়া হয়েছে শহরের নিরাপত্তার দিকেও।

মূল দুই জোটেই একাধিক স্থানীয় দল সামিল। যদিও মূল লড়াই জেডিইউ- বিজেপি জোটের সঙ্গে আরজেডি, কংগ্রেস, বাম জোটের। প্রায় সব বুথফেরত সমীক্ষাতেই বিহারে নীতীশকুমারের নেতৃত্বাধীন বিজেপি- জেডিইউ জোটের ভরাডুবির ইঙ্গিত। লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি, কংগ্রেস, বামেদের মহাজোট বিহারে ক্ষমতা দখল করতে চলেছে বলে ইঙ্গিত। কোনও কারণে ত্রিশঙ্কু হলে চিরাগ পাসোয়ানের এলজেপি ও অন্য ছোট দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বুথফেরত সমীক্ষা সঠিক প্রমাণিত হল কি না জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

spot_img

Related articles

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...