Tuesday, June 16, 2026

অর্ণবের জামিন: সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকার, জামিন মিলবে, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

অর্ণব গোস্বামীর জামিনের আর্জির শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকার৷ আইনি মহলের ধারনা, আজই জামিন পাবেন অর্ণব৷

এদিন শীর্ষ আদালতে জামিনের আবেদনের শুনানিতে অর্ণবের আইনজীবী হরিশ সালভে দাবি করেন, “পুর্নতদন্তের নির্দেশে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।” তিনি বলেন, “কোন যুক্তিতে রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু হয়েছে?”

প্রসঙ্গত, ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং তাঁর কুমুদ মালিকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় অর্ণবের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করেছিলো বম্বে হাইকোর্ট৷ একইসঙ্গে জামিনের জন্য নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন অর্ণব।

মহারাষ্ট্র সরকারের হয়ে এদিন আইনজীবী কপিল সিব্বলের সওয়ালের মধ্যে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “৩০৬ ধারার অন্তর্গত প্ররোচনার জন্য আত্মহত্যার ক্ষেত্রে প্রকৃত প্ররোচনার থাকতে হয়। কেউ অন্যজনের থেকে টাকা পাবেন, এবং তিনি আত্মহত্যা করলেন, তাহলে সেটা কীভাবে আত্মহত্যায় প্ররোচনা হবে?” বিচারপতি চন্দ্রচূড় এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ আরও বলেন, “আমরা ধরে নিচ্ছি যে FIR-এ যা অভিযোগ করা হয়েছে, তা ধ্রুবসত্য, তারপরও কি এক্ষেত্রে ৩০৬ ধারার মামলা করা যায়? এখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত অর্থ মেটাননি আত্মঘাতীকে৷ ওই কারনেই আত্মহত্যা করেছেন। এর মানে প্ররোচনা দেওয়া হতে পারে কি ? আর সেই কারনেই যদি কাউকে জামিন না দেওয়া হয়, তাহলে সেটা কি বিচারের নামে প্রহসন নয়?”

ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি চন্দ্রচূড় বলেন, “উপযুক্ত এবং ন্যায্য তদন্তের অধিকারী সংশ্লিষ্ট ব্যক্তি ‘আমরা আজ যদি এই মামলায় হস্তক্ষেপ না করি, তাহলে আমরা ধ্বংসের পথে হাঁটব। মতাদর্শের ফারাক থাকতে পারে। কিন্তু সাংবিধানিক আদালতকে প্রত্যেকের স্বাধীনতা রক্ষা করতে হবে।” এখনও আদালত রায় ঘোষণা করেনি৷

এই সওয়ালের পরই আইনি মহল বলছে, শীর্ষ আদালতে আজই জামিন পেয়ে যাবেন অর্ণব গোস্বামী ৷

আরও পড়ুন:অনলাইন নিউজ পোর্টাল ও OTT প্ল্যাটফর্মের কন্টেন্টে সরকারি নজরদারির নির্দেশিকা জারি

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...