Friday, June 19, 2026

সৌরভকে অপমান করে শাস্ত্রীর টুইট ঘিরে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

মহামারির আবহের মধ্যে এবারের আইপিএল ভালোয় ভালোয় শেষ হলো। আমিরশাহিতে আইপিএল সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানালেও, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দলে রাখেননি ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। এবং এই নিয়ে ক্রিকেটমহলে উঠেছে তুমুল বিতর্কের ঝড়।

আরও পড়ুন– ২০২১-এর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না: মুখ্যমন্ত্রী
অতিমারির আবহের মধ্যে সারা বিশ্বে যখন বিভিন্ন খেলার মতো ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছে, তখন আইপিএল সফলভাবে আয়োজন করে বিসিসিআই যে বার্তা দিয়েছে তার কৃতিত্ব প্রাপ্য অবশ্যই সৌরভের।
রবি শাস্ত্রীর টুইটে হেমাঙ্গ আমিন, জয় শাহ, ব্রিজেশ প্যাটেলের মতো বোর্ডের তাবড় তাবড় কর্তাদের নাম উল্লেখ থাকলেও আশ্চর্যজনকভাবে সৌরভের নাম উল্লেখ করা হয়নি । এবং এটা উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে ক্রিকেট মহল।
সৌরভের সঙ্গে শাস্ত্রীর বিতর্ক আজ নতুন নয়। এর আগেও শাস্ত্রীকে জাতীয় দলের কোচ না চাওয়ায় দুজনেই বিতর্কে জড়িয়ে ছিলেন। সেই ঘটনা যে শাস্ত্রী আজও ভোলেনি তার এই আচরণের মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...