Wednesday, June 17, 2026

দিনহাটায় দিলীপের স্লোগান, এবার বাংলা, পারলে সামলা

Date:

Share post:

এবার বাংলা, পারলে সামলা। কোচবিহারের দিনহাটর সভা থেকে আওয়াজ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিশাল জনসভার সামনে দাঁড়িয়ে উৎসাহিত দিলীপ বলেন, আমি দিনহাটায় যখন আসতাম তখন সাড়ে ছ’ফুটের একটা লোক বলত আমায় সাগরদিঘিতে ডুবিয়ে মারবে। তো আজ তাকে দেখতে গেলাম। শুনলাম তাকে দেখা যায় না। এও শুনলাম তার হাইটও কমে হয়েছে সাড়ে ৫ফুট। দিলীপের লক্ষ্য যে রাজ্যের এক মন্ত্রী, তা বলার অপেক্ষা রাখে না।

দিলীপ এদিন দিনহাটায় দিনের দ্বিতীয় সভা করেন। জনসভায় লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। একদিকে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, অন্যদিকে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সরকারের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। বলেন, সকলে আগে ব্যবস্থা নিয়েছে, এ রাজ্য সবচেয়ে পড়ে। শিক্ষা থেকে চাকরি, সব জায়গাতেই একই দৃশ্য।

আরও পড়ুন:শুভেন্দু ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার

দিলীপ বলেন, লোকসভায় উত্তরবঙ্গের মানুষ প্রাণভরে বিজেপিকে আশীর্বাদ করেছেন। সেটা ছিল সেমি ফাইনাল। এবার ফাইনাল। সেই ফাইনালে জিততে হবে। মানুষের আশীর্বাদ চাইছি।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...