Sunday, April 5, 2026

অনলাইন নিউজ পোর্টাল ও OTT প্ল্যাটফর্মের কন্টেন্টে সরকারি নজরদারির নির্দেশিকা জারি

Date:

Share post:

আর ‘ছাড়’ নয়, এবার থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলিতেও কড়া নজর কেন্দ্রের।

কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রকের নজরদারির আওতায় এলো অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন OTT প্ল্যাটফর্মের কন্টেন্ট৷ এবার সরকারি নজরদারি শুরু হবে এই সব ক্ষেত্রে, বুধবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে৷ আলোচনা চলছিলো বেশ কিছুদিন ধরেই, অবশেষে বুধবার নির্দেশিকা জারি করে অনলাইন নিউজ পোর্টাল ও OTT প্ল্যাটফর্মের কন্টেন্টে নজরদারির বিষয় স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে অনলাইন ফিল্ম এবং নিউজ কন্টেন্ট তথ্য-সম্প্রচারক মন্ত্রকের আওতাভুক্ত হবে। অনলাইনের যাবতীয় অডিও-ভিস্যুয়াল প্রোগ্রাম এবং বর্তমান সময়ের ঘটনা সম্বলিত বিষয়গুলিও কড়া নজরদারির মধ্যে রাখবে তথ্য-সম্প্রচার মন্ত্রক।

আরও পড়ুন:প্রাণরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু না: হাইকোর্টের বাজি-নিষেধাজ্ঞা বহাল শীর্ষ আদালতে

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...