Monday, March 30, 2026

হোয়াইট হাউস ছাড়তে নারাজ ট্রাম্প, পম্পেওর ইঙ্গিতে তুঙ্গে জল্পনা

Date:

Share post:

ম্যাজিক ফিগার পেরিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। কিন্তু নিজের ক্ষমতা কিছুতেই হস্তান্তর করতে রাজি নন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি ঘোষণা করেছেন যে তাঁরাই জিতছেন। নির্বাচন পরে সেই পাওয়া গিয়েছিল। এবার ট্রাম্পের হোয়াইট হাউস না ছাড়ার ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও।


এক বিবৃতি জারি করে জানিয়েছেন, ” আমরা পুনরায় সব ভোট গণনা করব। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। সারা বিশ্ব দেখেছে নির্বাচন পর্বে কী হয়েছে। গণনা সম্পূর্ণ হলে ইলেক্টোরদের বেছে নেওয়া হবে। সংবিধানেও তাই বলা আছে। ২০ জানুয়ারি দুপুরের এক মিনিট পরে যে প্রেসিডেন্ট পদে থাকবেন তাঁর সঙ্গে কাজ করবে বিদেশ দফতর।”

ভোট গণনা পর্বে কারচুপির অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে প্রশ্ন করা হলে পম্পেও উত্তর দেন, “প্রত্যেকটি বৈধ ভোট গণনা করা হবে”। আগামী সপ্তাহে নির্বাচনের ফলাফল নিয়ে বেশ কয়েকটি মামলা করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমরাই জিতব। আরও বেশি সাফল্যের দিকে এগোচ্ছি। আগামী সপ্তাহের মধ্যে ফল পাওয়া যাবে।”

প্রসঙ্গত, গদি ছাড়ার আগেই প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন ট্রাম্প। চাপানৌতোরের আবহে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, নির্বাচনে হলো মার্কিন আইন অনুযায়ী ২০ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট থাকবেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তাঁর ক্ষমতা হবে সীমিত। ডিসেম্বরে আমেরিকার ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের নির্বাচন।

আরও পড়ুন:বাইডেনের ভারতযোগ প্রকাশ্যে, শীতের মরশুমে নাগপুর আসতেন তাঁর পরিজনেরা

Related articles

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...