Monday, April 13, 2026

কালো সেফটি কিট পরেই অস্ট্রেলিয়া রওনা হল টিম ইন্ডিয়া

Date:

Share post:

নিউ নর্মালে সড়গড় হয়েই অস্ট্রেলিয়া সফরে রওনা হল কোহলি বিগ্রেড। সবাই পরেছিলেন
কালো সেফটি কিট। সেই পোশাকেই দুবাই ছাড়ল টিম ইন্ডিয়া।
আইপিএল শেষ হয়ে গিয়েছে । ভারতীয় ক্রিকেটাররা ফের জাতীয় দলের ছত্রছায়ায় আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরলেন ।
বুধবার ভারতীয় দল দুবাই থেকেই রওনা দিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় কোহলিদের অস্ট্রেলিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করার খবর জানিয়েছে সমর্থকদের। দুবাই থেকে অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে কালো সেফটি কিটে কোহলিদের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড।


ওয়ান ডে, টি-২০ ও টেস্ট স্কোয়াডের সমস্ত ক্রিকেটার একসঙ্গে অস্ট্রেলিয়া রওনা হন। ওদেশে পৌঁছে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে ভারতীয় দলকে।
সফরসূচি অনুযায়ী ২৭ নভেম্বর থেকে সিডনিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর সিরিজের বাকি দু’টি ওয়ান ডে খেলা হবে যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও ক্যানবেরার মানুকা ওভালে।
৪ ডিসেম্বর প্রথম টি-২০ খেলা হবে ক্যানবেরা। ৬ ও ৮ ডিসেম্বর পরে দু’টি টি-২০ খেলা হবে সিডনিতে। ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অ্যাডিলেড ওভালে খেলা হবে ণপ্রথম টেস্ট। সিরিজের প্রথম টেস্ট খেলা হবে গোলাপি বলে কৃত্রিম আলোয়।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...