Saturday, March 21, 2026

তেজস্বীকে ফোন করে পাশে থাকার বার্তা মমতার

Date:

Share post:

একটুর জন্য মেলেনি বুথ ফেরত সমীক্ষার ফল। তবে বিহার বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দলের মর্যাদা পেয়েছে জেলবন্দি লালুপ্রসাদ যাদবের দল আরজেডি। আর আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের মহাসেনাপতি ছিলেন লালু-পুত্র তেজস্বী যাদব। একটুর জন্য পাটুলিপুত্রের মসনদে বসা হয়নি তেজস্বীর। তবে তীরে এসে তরী ডুবল লালু পুত্র লড়াইকে কুর্নিশ জানিয়েছে গোটা ভারতের রাজনৈতিক মহল। এমনকি বিজেপি নেত্রী উমা ভারতী পর্যন্ত সার্টিফিকেট দিয়েছেন তেজস্বীকে।

এবার এই তরুণ তুর্কিকে অভিনন্দন জানিয়ে তাঁকে ফোন করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার তেজস্বীর সঙ্গে ফোনালাপে মমতা তাঁকে অভিনন্দন জানানোর পাশাপাশি ধর্মনিরপেক্ষতার লড়াইতে পাশে থাকার বার্তাও দিয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে ও বিজেপি দলগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহাসমাবেশ ডেকেছিলেন সেখানেও আরজেডি’র পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন তেজস্বী যাদব। এবং বক্তৃতা রাখতে উঠে তেজস্বী তাঁর ক্ষুরধার ভাষণে সকলের মন জয় করেছিলেন। সেই মঞ্চ থেকেই নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপসহীন লড়াইকে কুর্নিশ জানিয়েছিলেন তেজস্বী। একইসঙ্গে তেজস্বী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটেই বিহারে তিনি বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন। শেষ পর্যন্ত পাটুলিপুত্র-এর মসনদে বসতে না না পারলেও, তেজস্বী বুঝিয়ে দিয়েছেন ভারতবর্ষের আগামীর রাজনীতিতে তিনি নক্ষত্র হয়ে উঠতে চলেছেন।

আরও পড়ুন- কালচিনিতে দিলীপের নতুন স্লোগান, যত মারবে, তত বাড়বে

Related articles

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...