Friday, April 3, 2026

হুগলিতে কালীপুজোর উদ্বোধনে ‘চরৈবেতি’ বার্তা শুভেন্দুর

Date:

Share post:

বিবেকানন্দের বাণী থেকে চরৈবেতি বার্তা, বক্তৃতা শেষে শুধু ‘জয় হিন্দ’ – স্বকীয় ভঙ্গিতে রয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার, হুগলিতে গিয়ে কালীপুজোর উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। হুগলির মহানাদ অ্যাথেলেটিক ক্লাবের শ্যামাপুজো এবছর তিরিশতম বছরে পড়ল। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী সুমা মুখোপাধ্যায়, চুঁচুড়া পুরসভার বিদায়ী কাউন্সিলর ইন্দজিৎ দত্ত, তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে। অনুষ্ঠানে কয়েক শো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

সবাইকে নিয়ে কাজ করার বার্তা দেন শুভেন্দু অধিকারী। অতিমারি পরিস্থিতিতে ভ্যাকসিন বেরোনোর আগে পর্যন্ত সতর্কভাবে উৎসব পালনের পরামর্শ দেন মন্ত্রী।

আরও পড়ুন : দীপঙ্করের তৃণমূল-নীতি : ফ্রন্টের মধ্যেই বর্ষীয়ানদের বাস্তবজ্ঞান নিয়ে প্রশ্ন

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...