Saturday, April 4, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিল সরকার

Date:

Share post:

পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। করোনা আক্রান্ত হয়ে মৃত দলের বিধায়ক গুরুপদ মেটের স্ত্রীকে চাকরি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি ও ভূমি সংস্কার দফতরের নিয়োগ পত্র দিয়েছে রাজ্য সরকার।

গত ১ অক্টোবর বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল বিধায়ক গুরুপদ মেটে করোনা আক্রান্ত হয়ে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। বিধায়কের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেন। ওইদিনই শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী শ্যামল সাঁতরা প্রয়াত বিধায়কের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই গুরুপদ মেটের স্ত্রী রুনু মেটের হাতে ভূমি ও ভূমি সংস্কার দফতরের  নিয়োগপত্র তুলে দেন তিনি।

প্রয়াত বিধায়কের স্ত্রী রুনু মেটে বলেন, “দিদি ফোন করে খবর নিয়েছেন। অসহায় অবস্থা থেকে মুক্তির পথ খুঁজে দিয়েছেন তিনি। এই চাকরি একটা বড় প্রাপ্তি।” রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরার কথায়, ” মন্ত্রীসভার মিটিং শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগপত্র আমার হাতে দেন। আমি নিয়োগপত্র বিধায়কের স্ত্রীর হাতে তুলে দিয়েছি। বিধায়ক গুরুপদ মেটের পরিবারের পাশে আমরা আছি।”

আরও পড়ুন:কোচবিহারের ব্যক্তিকেন্দ্রিক জনসংযোগে তৃণমূল নেতা

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...