Wednesday, April 1, 2026

দেশের দেড় হাজার বিজ্ঞানীর নাম বিশ্ব সেরার তালিকায়

Date:

Share post:

বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা জায়গা করে নিল ভারতের প্রায় দেড় হাজার বিজ্ঞানী। বিজ্ঞানের সব ক্ষেত্র মিলিয়ে সম্প্রতি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় একটি তালিকা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের এই তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাংলার বিজ্ঞানীরাও। খড়গপুর আইআইটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিজ্ঞানীদের নাম রয়েছে ওই তালিকায়।

প্রকাশিত এবং স্বীকৃত গবেষণাপত্রের নিরিখে এই বিজ্ঞানীদের বেছে নেওয়া হয়েছে। যেখানে নাম রয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৬৮৩ জন বিজ্ঞানীর। উল্লেখযোগ্য হলো, ভারতের বিজ্ঞানীদের গবেষণা কোন নির্দিষ্ট বিষয় সীমাবদ্ধ নয়। জ্যোতির্বিদ্যা, শব্দ বিজ্ঞান, উড়ান,  গৃহনির্মাণ, কৃষি, পশুপালন, রসায়ন, অ্যাপ্লাইড ম্যাথ ও পদার্থবিদ্যা,  প্রযুক্তি,  চিকিৎসা প্রযুক্তি, শক্তি, পরিবেশ প্রযুক্তি, কৃত্রিম মেধা, এইসব বিষয় নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা।

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর ৩২ জন, বিধান নগরের এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এর ৭ জন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩৩ জন বিজ্ঞানীর নাম রয়েছে ওই তালিকায়। এছাড়াও সারাদেশের আইআইটি গুলির মধ্যে বিজ্ঞানীদের সংখ্যা ৩২৪। ৬৭ বিজ্ঞানী খড়গপুর আইআইটির। পাশাপাশি আছে বোম্বে আইআইটি ৪৭ জন বিজ্ঞানী, কানপুরের ৩২ জন, রুরকির ২৫ জন, গুয়াহাটির ২২ জন এবং বারাণসীর ১৪ জন বিজ্ঞানী।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় journals.plos.org ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে। নিজ নিজ ক্ষেত্রে আন্তর্জাতিক র‌্যাঙ্ককে ১০০ জনের মধ্যে নাম রয়েছে দেশের বেশ কয়েকজন বিজ্ঞানীর। বেঙ্গালুরু আইআইটির রঞ্জন বন্দ্যোপাধ্যায়, দিল্লি বিশ্ববিদ্যালয় আই ইন্দ্রজিৎ। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ইমরান আলি এবং অশোক পাণ্ডে।

আরও পড়ুন:বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিন রুখতে পারবে করোনা অতিমারিকে, দাবি বিজ্ঞানীদের

Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...