Saturday, June 13, 2026

বিহারে শপথ নিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Date:

Share post:

চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সোমবার পাটনা রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান। বিহারে বিজেপি এবার অত্যন্ত ভাল ফল করায় বিধায়কদের অভিনন্দন জানিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিহার বিধানসভায় প্রাপ্ত আসনসংখ্যার নিরিখে বিজেপির চেয়ে জেডিইউ অনেকটা পিছিয়ে থাকলেও নীতীশের মুখ্যমন্ত্রী হওয়া আটকায়নি। ভোটের আগে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমেছিল এনডিএ। তবে নীতীশকে মুখ্যমন্ত্রী করলেও তাঁর উপর চাপ বজায় রাখতে দলের কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও বেতিয়ার বিধায়ক রেণু দেবীকে বিহারের উপমুখ্যমন্ত্রী করছে বিজেপি। বিধানসভার স্পিকার পদটিও যাচ্ছে বিজেপির দখলে। এদিন রাজভবনে মন্ত্রী হওয়ার শপথ নেন নীতীশ কুমার সহ জেডিইউয়ের পাঁচ বিধায়ক, বিজেপির সাত বিধায়ক, ছোট দুই এনডিএ শরিক দলের একজন করে বিধায়ক।

আরও পড়ুন : ভোটের সময় সিমলায় পিকনিক করছিলেন রাহুল, গুরুতর অভিযোগ আরজেডি নেতার

এদিকে বিধানসভা ভোটে মানুষের রায়ে জেডিইউ তৃতীয় স্থানে থাকা সত্ত্বেও নীতীশ মুখ্যমন্ত্রী হওয়ায় ক্ষোভ জানিয়ে শপথ অনুষ্ঠান বয়কট করে প্রধান বিরোধী দল আরজেডি সহ মহাজোটের অন্য শরিকরা। ২৪৩ আসনের বিহার বিধানসভায় মূলত নীতীশের নিজের দলের খারাপ পারফরম্যান্সের জন্যই নামমাত্র ব্যবধানে এবার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এনডিএ পেয়েছে ১২৫। এরমধ্যে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩। এনডিএর বাকি দুই ছোট দল জিতনরাম মাঝির এইচএএম ও মুকেশ সাহানির ভিআইপি মিলে আরও আটটি আসন পেয়েছে। অন্যদিকে, সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে ১১০ টি আসন পেয়েছে আরজেডি, বাম, কংগ্রেসের মহাজোট। বিহারে নীতীশের প্রধান প্রতিদ্বন্দ্বী আরজেডি একাই পেয়েছে ৭৫ টি আসন। তেজস্বী যাদবের নেতৃত্বে রাজ্যের একক বৃহত্তম দল এখন আরজেডি। এই প্রেক্ষাপটে ‘বিগ ব্রাদার’ বিজেপির দাপট হজম করে নীতীশ কুমারের সামনে মুখ্যমন্ত্রীর পদ সামলানো আসলে কাঁটার মুকুট পরার সমান হতে চলেছে বলে অনুমান পর্যবেক্ষকদের।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...