Monday, April 13, 2026

নীতীশকে চাপে রাখতেই সুশীল মোদিকে সরালো বিজেপি

Date:

Share post:

চতুর্থবারের জন্য নীতীশকুমার বিহারের মুখ্যমন্ত্রী হলেও এবার আর উপমুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না বিজেপিতে নীতীশের অন্যতম বন্ধু সুশীল মোদির। এতদিন সুশীল মোদি শুধু বিহারের উপমুখ্যমন্ত্রীই ছিলেন না, তিনি গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রক ও বিজেপি পরিষদীয় দলনেতার দায়িত্ব সামলেছেন। মুখ্যমন্ত্রী নীতীশের সঙ্গে তাঁর ব্যক্তিগত রসায়ন অত্যন্ত ভাল। বলা হত, বিজেপির সঙ্গে নীতীশের সেতুবন্ধনের কাজ করতেন নীতীশের অন্যতম বন্ধু সুশীল মোদি।

আরও পড়ুন : বিহারে শপথ নিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

কিন্তু এবার বিধানসভা ভোটে জেডিইউয়ের চেয়ে বিজেপি বেশি আসন পেতেই প্রথম কোপ পড়ল সুশীল মোদির উপর। বিজেপি বুঝিয়ে দিল, নামে এনডিএ হলেও এটা আদতে বিজেপিরই সরকার। এখানে নীতীশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে না। জোটধর্মের খাতিরে পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে নীতীশকে মুখ্যমন্ত্রী করা হয়েছে বটে, তবে সরকার চালাবে বিজেপি কেন্দ্রীয় কমিটিই। নীতীশের ব্যক্তিগত স্তরের বন্ধু সুশীল মোদিকে রাখলে দিল্লির বিজেপি নেতাদের এই প্ল্যান ভেস্তে যেতে পারে মনে করেই তাঁকে আর নীতীশের ত্রাতা হিসাবে থাকার সুযোগ দেননি অমিত শাহ, জেপি নাড্ডারা। সুশীল মোদির পরিবর্তে যে দুজনকে বিহারের উপমুখ্যমন্ত্রী করা হল তাঁদের সঙ্গে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা সেভাবে নেই নীতীশের। এই দুজনকে দিয়েই নীতীশের উপর চাপ বজায় রাখার ছক কষেছে বিজেপি। নিজের দলের এই সিদ্ধান্তে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি খুশি নন বলেই খবর।

আরও পড়ুন : পাখির চোখ ২১-এর নির্বাচন ,দিলীপকে ভাইফোঁটা মহিলা মোর্চার

যদিও শোনা যাচ্ছে, প্রয়াত রামবিলাস পাসোয়ানের আসন থেকে তাঁকে রাজ্যসভায় জিতিয়ে এনে কেন্দ্রীয় মন্ত্রী করার ভাবনা রয়েছে মোদি সরকারের। নতুন এই পরিস্থিতিতে আগামী ছ’মাস পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিহারে বিজেপির সম্পর্ক কোন খাতে বইবে, তা নিয়ে এখনই সন্দিহান অনেক রাজনৈতিক পর্যবেক্ষক।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...