Friday, April 3, 2026

সোনায় মোড়া শ’খানেক কফিন, মহামারির মিশরে পর্যটন ঘুরে দাঁড়ানোর আশা

Date:

Share post:

রহস্যে মোড়া মিশরের ইতিহাস থেকে এবার বেরিয়ে এল শ’খানেক কফিন। মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সক্কারা নেক্রপলিসের কবরস্থান থেকে কফিনগুলি উদ্ধার করা হয়েছে। কফিনগুলির মধ্যে অধিকাংশই সোনায় মোড়া। মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে উদ্ধার হওয়া ১০০টি কফিন প্রায় আড়াই হাজার বছরের পুরনো। এই কফিনগুলির মধ্যে কয়েকটি থেকে অক্ষত মমিও পাওয়া গিয়েছে।

কী রাখা ছিল কফিনে?

মিশরের রাজধানী মেম্ফিস এর সমাধি স্থান সাক্কারা। এই অঞ্চল ইউনেস্কো অন্যতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রত্নতত্ত্ববিদদের ধারণা কফিনের মধ্যে যে দেহগুলি রয়েছে তা মিশর সভ্যতার একেবারে শেষ পর্যায়ের। এখনও পর্যন্ত সবকটি কফিন খোলা হয়েছে। গায়ারোগ্ল্যাফিক ছবি দিয়ে সাজানো অধিকাংশ কফিন। উদ্ধার হওয়া ১০০ কফিন পলিমেইক শাসনকালের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকেকর শাসনকাল।

তবে এই প্রথম নয় মাস খানেক আগে ওই অঞ্চল থেকে আড়াই হাজার বছর আগের কফিন উদ্ধার হয়েছিল। সেই সময় সংখ্যাটা ছিল ৫৯। তবে ওই কফিনগুলিতে সোনার প্রলেপ ছিল না। দিন কয়েক আগে উদ্ধার হওয়া ১০০টি কফিনের মধ্যে ৪০টিতে আছে প্রাচীন দেবদেবীর মূর্তি। সরকারের এক শীর্ষকর্তা জানিয়েছেন, উদ্ধার হয়েছে বেশকিছু মুখোশ। যা মিশরের গিজা মালভূমির গ্র্যান্ড জাদুঘরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সারা বিশ্বে করোনা সংক্রমণের পাশাপাশি মিশরেও ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের পর্যটন শিল্প। অনেকেই মনে করছেন নতুন এই নিদর্শন উদ্ধার হওয়ার ফলে আবার পর্যটন ঘুরে দাঁড়াবে। কারণ, প্রাচীন নিদর্শন দেখার আগ্রহে দেশ বিদেশ থেকে অনেকেই মিশরের জাদুঘরগুলিতে ভিড় জমাবেন।

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউ, পোশাক খাতে আবারও কমল বরাত

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...