Saturday, April 4, 2026

আবারও করোনার থাবা কলকাতা পুলিশে, মৃত রিজার্ভ ফোর্সে কর্মরত কনস্টেবল

Date:

Share post:

ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক কনস্টেবলের। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন কনস্টেবল কমলকৃষ্ণ বল। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। সহযোদ্ধার মৃত্যুতে কলকাতা পুলিশের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন : ফের করোনা শহিদ কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টর

সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের ১৮ জন কর্মীর। গতকালই মৃত্যু হয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর মানব বন্দ্যোপাধ্যায়ের। তিনি স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, কোভিড যোদ্ধা হিসেবে সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন ডাক্তার থেকে শুরু করে পুলিশ সকলেই। সমাজের মানুষদের রক্ষা করতে মৃত্যু ভয় ভুলেই তাঁদের লড়াই করতে হচ্ছে করোনার বিরুদ্ধে। আর করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অনেক পুলিশ কর্মীরই।

আরও পড়ুন : Breaking : চার মাসে এই প্রথম দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের কম

করোনা আক্রান্ত হয়ে সুস্থতার হার অনেকটাই বেশি, তবুও মৃত্যু হয়েছে অনেকেরই। সংখ্যাটি ক্রমাগত বেড়েই চলেছে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকাটাও বড় থেকে আরও বড় হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...