Saturday, April 4, 2026

অস্ট্রেলিয়ায় ব্যাট হাতে নেটে ঋদ্ধিকে দেখে উচ্ছ্বসিত সমর্থকরা

Date:

Share post:

দুবাই থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর থেকেই ঋদ্ধিমান সাহাকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে । ভারতীয় দলের প্র্যাকটিসের বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেখানে কোথাও ছিলেন না ঋদ্ধি। এ বার তাঁকেও দেখতে পাওয়া গেল।বুধবার বিসিসিআই-এর টুইটার হ্যান্ডলে দেখা গেল নেটে ব্যাট করছেন ঋদ্ধি। তাঁকে একের পর এক বল করে যাওয়া হচ্ছে থ্রো ডাউনের মাধ্যমে। সেই বল কখনও অবলীলায় ড্রাইভ করছেন আবার কখনও ছেড়ে দিচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ১৭ ডিসেম্বর। আজকের ভিডিও দেখা আশায় বুক বাঁধছেন সমর্থকরা । ফিট ঋদ্ধিকেই দলে চাইবেন অধিনায়ক বিরাট কোহালি এটাই স্বাভাবিক । বিশেষজ্ঞদের মতে ফিট ঋদ্ধি আজাদের চাপে ফেলার পক্ষে যথেষ্ট । অস্ট্রেলিয়া সফরে চোট পাওয়া ঋদ্ধিকে সুস্থ করার যে উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছিল কোহলি ব্রিগেড, তা অনেকটাই সফল বলে মত বিশেষজ্ঞদের ।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...