Friday, April 3, 2026

শ্রাবন্তীকে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেফতারের পর রিমান্ডে

Date:

Share post:

শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা আপত্তিকর বার্তা। এই অভিযোগের ভিত্তিতে মাহাবুবর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় ১৬ নভেম্বর মামলাটি করেন। মামলা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব দিয়ে মেসেজ দিতেন মাহাবুব।

খুলনায় করা মামলার বাদী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক তদন্ত রাধে শ্যাম সরকার। চিত্রনায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর মেসেজ দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন- শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্যোগ, সংগঠন তৈরি বেসরকারি স্কুলগুলির

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...