Tuesday, June 23, 2026

রবীন্দ্র সরোবরে জোর করে ঢোকার চেষ্টা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি

Date:

Share post:

ছটপুজোকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা রবীন্দ্র সরোবর লেকে। রবীন্দ্র সরোবরের তিন নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টাকে ঘিরে ব্যাপক গোলমাল। আজ, বালিগঞ্জ থেকে লেক গার্ডেন্স যাওয়ার পথে রবীন্দ্র সরোবর লেকের তিন নম্বর গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন জনাকয়েক ব্যক্তি। ওই বহিরাগতরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বাঁধে।

পরিবেশ আদালতের নির্দেশের পর কলকাতা হাইকোর্টও নির্দেশ জারি করে জানিয়ে দেয়, রবীন্দ্র সরোবরে কোনওভাবেই যাতে ছটপুজো না হয়। সেইমতো ব্যবস্থা গ্রহণ করা হয় প্রশাসনের পক্ষে। বড় বড় তিন দিয়ে উঁচু করে ফেন্সিং করা হয়। প্রতিটি গেটেই মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তারক্ষী।

কিন্তু একদল মানুষ রবীন্দ্র সরোবরে ছটপুজো করতে দিতে হবে বলে দাবি জানায়। তাঁদের বক্তব্য, বছরের পর পর এখানেই পুজো করছেন তাঁরা। তাঁদের পূর্বপুরুষরাও এখানে পুজো করেছেন। এভাবে তাঁদের অধিকার কেড়ে নেওয়া যাবে না।

বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা বেঁধে যায়, যা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তবে কেউ ভেতরে ঢুকতে পারেননি। লেক গার্ডেন স্টেশন আরপিএফ ঘিরে রেখেছে। সেই পথ দিয়ে যাতে কেউ সরোবরে প্রবেশ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে মান্যতা: ‘সামাজিক’-এর বদলে শারীরিক দূরত্ব

অন্যদিকে, আদালতের নির্দেশ মেনে সুভাষ সরোবরের সবকটি গেটে ব্যারিকেড দেওয়া হয়েছে। সরোবরের ভিতরেও পুলিশ পেট্রোল ভ্যানের টহলদারি চলছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...