Monday, April 13, 2026

সংক্রমণ বাড়ছে, আজ থেকে তিনদিনের কার্ফু আমেদাবাদে

Date:

Share post:

উৎসবের মরসুম শেষ হতে না হতেই করোনা সংক্রমণ হঠাৎ করে উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। রাতারাতি বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। যখন গোটা দেশের বিভিন্ন রাজ্য ও এলাকায় প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছিল, তখন গুজরাটের আমেদাবাদের আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ১৩০। কিন্তু সেই সংখ্যাই এবার একলাফে ২০০-তে পৌঁছে গেল। অশনিসংকেত পেয়ে আর দেরি করেনি প্রশাসন। কয়েক মাস আগের বিপজ্জনক পরিস্থিতি আর যাতে তৈরি না হয় সেজন্য আজ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কার্ফু জারি হচ্ছে গোটা আমেদাবাদ শহরে।

আরও পড়ুন : করোনা বাধা হবে না বঙ্গ নির্বাচনে, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

লকডাউন না হলেও কার্যত লকডাউনের মতই কড়াকড়ি জারি থাকবে তিনদিন। শুক্রবার রাত ৯ টা থেকে আমেদাবাদে জারি করা হবে কার্ফু। চলবে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত। অর্থাৎ শনি ও রবিবার দুই ছুটির দিনে সবকিছু বন্ধ রাখা হবে। এই সময় কেবলমাত্র খোলা থাকবে দুধের দোকান ও ওষুধের দোকান। এছাড়া আগামীকাল থেকে টানা দুদিন বন্ধ থাকবে অন্য সব কিছুই। দ্বিতীয় দফায় করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায় সেজন্য আগেভাগে সতর্ক হতে চায় প্রশাসন। কারণ উৎসবের পরই করোনা আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...