Wednesday, June 24, 2026

হু হু করে বাড়ছে সংক্রমণ, মধ্যপ্রদেশের ৫ শহরে জারি নাইট কার্ফু

Date:

Share post:

ঝড়ের বেগে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রদেশের ৫টি শহরে আজ, শনিবার রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে। ভূপাল, ইন্দোর, গোয়ালিয়র, রাতলম ও বিদিশা শহরে রাত কার্ফু-র নির্দেশ দিয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার। তবে এর থেকে যানবাহন ও কারখানায় রাতে কর্মরত শ্রমিকদের ছাড় দেওয়া হয়েছে।

রাজ্যের করোনা- পরিস্থিতি নিয়ে শুক্রবার জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই রাজ্যের যেসব শহরে নতুন করে বেশি সংক্রমণের খবর মিলেছে সেই ৫ শহরে রাতে কার্ফু-র সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বা নিয়ন্ত্রণে আসছে ততদিন ভূপাল, ইন্দোর, গোয়ালিয়র, রাতলম ও বিদিশা শহরে রাত কার্ফু থাকবে। কনটেনমেন্ট জোন ছাড়া রাজ্যের অন্য কোনও স্থানে লকডাউন জারি হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।কনটেনমেন্ট জোন ছাড়া কোথাও গতিবিধি নিয়ন্ত্রণ হবে না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা বৈঠক হবে। আক্রান্তের সংখ্যার বিচারে কোন এলাকা কনটেনমেন্ট জোনভুক্ত হবে তা সেই বৈঠকেই ঠিক হবে।

শুক্রবার মধ্যপ্রদেশে নতুন করে ১,৫২৯ জন করোনা
আক্রান্ত হয়েছেন। রাজধানী ভূপালেই দৈনিক আক্রান্তের হার সব থেকে বেশি। এইসব শহরে করোনায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশে মোট কোভিড পজিটিভের সংখ্যা ১,৮৯ লক্ষ।

আরও পড়ুন : আন্তর্জাতিক ক্রিকেট খেলার বয়স বেঁধে দিল আইসিসি

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...