Friday, April 3, 2026

রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় মিলতে পারে ৫০ লাখ পর্যন্ত বীমা, কীভাবে পাবেন এই সুবিধা

Date:

Share post:

এখন বেশিরভাগ মানুষই রান্নার জন্য গ্যাস সিলিলিন্ডার ব্যবহার করে থাকেন। প্রত্যেক গৃহস্থের বাড়িতে গ্যাসের ব্যবহার থাকলেও অনেকেই এই সুবিধার কথা জানেন না। গ্যাসের প্রথম কানেকশন নেওয়ার সময় অনেক বিষয়ে জানানো হয় না একজন ক্রেতাকে। কিন্তু জানেন কি এলপিজি গ্যাস ব্যবহারকারীদের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকার বীমার কভার থাকে? তথ্য বলছে যখন গ্যাস কানেকশন নেওয়া হয় তখনই সংশ্লিষ্ট গ্রাহককে এই বীমা করে দেওয়া হয়।

রইল সম্পূর্ণ প্রক্রিয়া

রান্নার গ্যাসের ক্ষেত্রে পেট্রোলিয়াম সংস্থাগুলি গ্রাহককে ব্যক্তিগত দুর্ঘটনার বীমা সরবরাহ করে। এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক বা বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে ৩০ লাখ টাকা পর্যন্ত এই বীমা আর্থিক সহায়তা দেয় সংস্থাগুলি। বর্তমানে, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়ামের এলপিজি সংযোগের জন্য আইসিআইসিআই লম্বার্ডের মাধ্যমে বীমা রয়েছে।

http://mylpg.in/index.aspx থেকে পাওয়া তথ্য অনুযায়ী,

▪️ কোনও ব্যক্তি এলপিজি সংযোগ গ্রহণের সঙ্গে সঙ্গে যদি কোনও দুর্ঘটনা ঘটে তবে তিনি ৫০ লাখ পর্যন্ত বীমা পেতে পারেন।

▪️ সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত প্রতি ব্যক্তিকে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ

▪️ এলপিজি সিলিন্ডারের বীমা কভার পেতে গ্রাহককে অবিলম্বে নিকটস্থ থানা এবং তার এলপিজি সরবরাহকারীকে দুর্ঘটনা সম্পর্কে জানাতে হবে

▪️ এই বীমা প্রত্যেকের নামে না থাকলেও প্রত্যেকের জন্য৷ এর জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না।

▪️ আহতদের চিকিৎসার জন্য এফআইআর, প্রেসক্রিপশন এবং মেডিকেল বিলের একটি জেরক্স কপি রাখতে হবে। মৃত্যুর শংসাপত্র সম্পর্কিত পোস্টমর্টেম রিপোর্ট ও সঙ্গে রেখে দিতে হবে।

▪️ বিমা পেতে গেলে প্রথমেই পুলিশে রিপোর্ট লেখাতে হবে। এরপর স্থানীয় অফিস তদন্ত করে এল.পি.জি সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট দেবে।

▪️ দাবি বীমা ফাইলটি সংশ্লিষ্ট বীমা সংস্থায় দায়ের করা হয়। গ্রাহককে সরাসরি বীমা সংস্থার সাথে আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন হয় না

আরও পড়ুন-শিয়ালদা ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, আগামীকাল থেকে চলবে ৬১৩ টি লোকাল

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...