Monday, April 6, 2026

অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে

Date:

Share post:

অত্যন্ত সংকটজনক অসমের তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ২১ নভেম্বর শনিবার তাঁর একাধিক অঙ্গ ব্যর্থ হওয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।

৮৫ বছরের এই বর্ষীয়ান রাজনীতিবিদ ২ নভেম্বর গুয়াহাটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হলে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। করোনা মুক্ত হওয়ার পর একাধিক জটিলতা দেখা দেয় তাঁর। তাঁর পুত্র গৌরব গগৈ তার স্বাস্থ্যের অবনতির কথা টুইটারে শেয়ার করেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, শনিবার বিকেল নাগাদ গগৈয়ের শারীরিক অবস্থার অবনতি হয়। একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছে। প্রবল শ্বাসকষ্ট রয়েছে। তাকে চিকিৎসকরা ইনকিউবেশন ভেন্টিলেশনে দেন। এখন একেবারেই সংজ্ঞাহীন গগৈ। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগামী ৪৮-৭২ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ২৫ অগাস্ট অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে‌। পরের দিন তিনি হসপিটালে ভর্তি হন। সেখানে তাকে প্লাসমা থেরাপিও দেওয়া হয়েছিল। এরপর তিনি পুরোপুরি সংক্রমণমুক্ত হলে ২৫ অক্টোবর অর্থাৎ দুমাস পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন-দৈনিক এবার ১২ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, খসড়া প্রস্তাব পেশ কেন্দ্রের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...