Friday, June 26, 2026

দৈনিক এবার ১২ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, খসড়া প্রস্তাব পেশ কেন্দ্রের

Date:

Share post:

এতদিন নিয়ম ছিল দৈনিক ৮ ঘণ্টা কাজ করানো যাবে শ্রমিকদের। ওভারটাইম হিসেবে বাড়তি আরও একঘন্টা অর্থাৎ মোট ৯ ঘন্টা। তবে এবার এই নিয়মে বদল আনতে উঠে-পড়ে লেগেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। অতীতের ৯ ঘন্টার নিয়মকে ছুড়ে ফেলে দেশের শ্রমিকদের দৈনিক কাজের সময় হতে চলেছে ১২ ঘন্টা। সম্প্রতি এ প্রসঙ্গে একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়েছে কেন্দ্রে তরফে। তবে এখনও এই প্রস্তাব চূড়ান্ত হয়নি। সকলের সম্মতি চাওয়া হয়েছে সরকারের তরফে। সেই সম্মতি মিললেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে সরকারি সূত্রে।

প্রসঙ্গত শ্রম মন্ত্রকের বর্তমান নিয়ম অনুযায়ী, শ্রমিকদের দৈনিক কাজের সময় সর্বোচ্চ ৯ ঘন্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। যার অর্থ সপ্তাহে ৬ দিন ৮ ঘন্টা করে কাজ করানো যাবে শ্রমিকদের। যার অধিক কোনওভাবেই নয়। তবে কেন্দ্রের তরফে যে নয়া প্রস্তাব পেশ করা হয়েছে সেখানে সপ্তাহে ৪৮ ঘণ্টার কাজের সময় সীমা একই রাখা হয়েছে। তবে পরিবর্তন আনা হয়েছে অন্য জায়গায়। এতদিন দৈনিক ৮ ঘণ্টা কাজের পর, বাড়তি যে ১ ঘন্টা ওভারটাইম এর হিসাব ছিল সেখানে আনা হচ্ছে পরিবর্তন। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী এখন থেকে এক ঘণ্টার পরিবর্তে দৈনিক ৪ ঘন্টা ওভারটাইম করানো যেতে পারে শ্রমিকদের। তবে দিনে ৪ ঘন্টা ওভারটাইম করালেও সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না কোনওভাবেই।

আরও পড়ুন:দুধের সরের ওপর স্বাধীনতা সংগ্রামীদের ছবি এঁকে নজির কলেজ ছাত্রীর

এদিকে কেন্দ্রের এই নয়া প্রস্তাবের খসড়া নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে গোটা দেশে। করোনা পরিস্থিতির মাঝে শেষ হওয়া বাদল অধিবেশনে শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা স্বাস্থ্য ও কাজের পরিবেশ সম্পর্কিত তিনটি বিল পাশ করিয়েছে সরকার। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। সরকারের এই নয়া প্রস্তাব মানতে কোনও ভাবেই রাজী নয় বিরোধীরা। বিরোধীদের তরফে অভিযোগ তোলা হয়েছে এভাবে ঘুরপথে শ্রমিকদের কাজের সময়সীমা বাড়িয়ে দিতে চাইছে সরকার।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...