Wednesday, June 24, 2026

বিশ্বের এই শহরে ফের সূর্যের দেখা মিলবে ২০২১ সালে! কিন্তু কোথায়?

Date:

Share post:

আমেরিকার এই শহরে ২০২১ সালের আগে আর সূর্যের দেখা মিলবে না? এমনই মহাজাগতিক ঘটনার সাক্ষী একমাত্র আমেরিকার এই শহর।
আলাস্কা শহরের অন্তর্গত উৎকিয়াৎভিক নামের এই ছোট্ট শহর ২০২০ সালের শেষ সূর্যাস্ত দেখে ফেলেছে চারদিন আগেই । ওইদিন স্থানীয় সময় দেড়টা নাগাদ সূর্য অস্ত গিয়েছে এই শহরে। আবার তার দেখা মিলবে ২০২১ সালের ২২ জানুয়ারি!

আরও পড়ুন- মাদককাণ্ডে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে ভারতী ও হর্ষ
এই শহরের মানুষ সূর্যের এই বার্ষিক অন্তর্ধান প্রতি বছরই দেখেন। শীতকালে দু’মাসের জন্য সূর্য এখানকার আকাশ থেকে হারিয়ে যায়। আসলে পৃথিবীর একেবারে প্রান্তদেশে অবস্থান এই শহরের । সেই কারণেই এমনটা ঘটে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে বলে ‘পোলার নাইট’ অর্থাৎ মেরু রাত্রি।
তা বলে একবারও ভাববেন না যে এই দীর্ঘ সময় একেবারে আলোর মুখ দেখবে না এই শহর। নিয়ম করে ভোর হবে। কয়েক ঘণ্টার জন্য আবছা আলো দেখা গেলেও সূর্যের দেখা মিলবে না।
এরই পাশাপাশি আরও একটি তথ্য জেনে রাখুন। এই শহরের বাসিন্দারা আরও একটি ঘটনার সাক্ষী। যেমন টানা দুমাস সূর্যের দেখা মেলে না, তেমনই টানা দু’মাস এখানে শুধুই দিন। রাত তখন অধরা।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...