Wednesday, April 1, 2026

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাঁওতা বুঝে গিয়েছে বাঁকুড়া: মমতা

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গিয়ে যে চতুর্ডিহি গ্রামে আদিবাসী পরিবারের মধ্যাহ্নভোজন সেরেছিলেন, তার থেকে কিছুটা দূরে খাতড়ায় সোমবার, সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন। বলেন, অমিত শাহ ফাইভ স্টার হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসী পরিবারে বসে খেয়েছেন। সেই পরিবারের মহিলারা তরকারি কাটছেন বলে ছবি দেখানো হয়েছে- যে বাঁধাকপি বা ধনেপাতা তাঁরা কাটছিলেন- তার কিছুই অমিত শাহের মধ্যাহ্নভোজের তালিকায় ছিল না। উল্টে বাসমতি চালের ভাত, পোস্তর বড়া খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয়। কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীদের এইসব ‘নাটক’ রাজ্যের মানুষ বুঝতে পেরেছেন বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, বাঁকুড়া সফরে গিয়ে অমিত শাহ বীরসামুণ্ডার মূর্তিতে মাল্যদান করেন বলে জানায় বিজেপি। এদিন, প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, যে মূর্তিতে অমিত শাহ মালা দিয়েছেন, সেটা বীরসা মুণ্ডার নয়, একজন আদিবাসী শিকারির মূর্তি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাংলার মাটিকে চেনেন না কেন্দ্রের মন্ত্রীরা। কিন্তু এখানে এসে জনদরদি হওয়ার ‘নাটক’ করে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন না করেন। একই সঙ্গে বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ভোটের আগে বাইরে থেকে লোক এনে বাংলায় ধর্মীয় বিভাজন করার চেষ্টা করে বেশ কিছু রাজনৈতিক দল।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...