Saturday, April 4, 2026

বাড়ল কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদে অনলাইনে আবেদনের সময়সীমা

Date:

Share post:

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সশস্ত্র সীমা বল বা এসএসবি’র ১৫২২টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্যে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন ট্রেডে কনস্টেবল পদে অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ২০শে ডিসেম্বর আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য আগামী ২৭শে ডিসেম্বর আবেদনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : নারদ-কাণ্ডে এবার নোটিশ ধরানো হলো তিনজনকে

এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২০ অনুযায়ী এসএসবির অফিশিয়াল ওয়েবসাইট ssbrectt.gov.in-এ গিয়ে আবেদন করা যেতে পারে। শারীরিক সক্ষমতা পরীক্ষা তথা PET, শারীরিক মাপজোক তথা PST, নথি যাচাই, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। General, EWS, OBC শ্রেণীভূক্তরা ১০০ টাকা এবং SC, ST, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। এই পদের জন্য পুরুষ এবং মহিলা, উভয়েই আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনায় মিলতে পারে ৫০ লাখ পর্যন্ত বীমা, কীভাবে পাবেন এই সুবিধা

চলতি বছরের ২৯শে আগস্ট এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই দিন থেকেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করা হয়। মোট শূন্যপদের ১০ শতাংশ প্রাক্তন সেনা কর্মীদের জন্য সংরক্ষিত আছে। আপাতত অস্থায়ী পদের জন্য নিয়োগ চলছে। পরবর্তী ক্ষেত্রে প্রার্থীদের স্থায়ী পদে রূপান্তরিত করা হবে বলে জানানো হয়েছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল ডিগ্রি সম্পন্ন ব্যক্তিরাই আবেদনের যোগ্য। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। বাছাইপর্ব সম্পন্ন হলে নির্বাচিত প্রার্থীদের ভারত এবং ভারতের বাইরে যে কোনও স্থানে নিয়োগ করা হতে পারে।

Related articles

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...