Friday, June 5, 2026

বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়

Date:

Share post:

ফের শোকের ছায়া হিন্দি টেলি জগতে। প্রয়াত টেলি-দুনিয়ার বিখ্যাত মুখ আশিস রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিলও। সোমবার রাত সাড়ে ৩ টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

আরও পড়ুন : সৌমিত্রর শেষযাত্রা…

দীর্ঘ দিন কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য কোনও অর্থই ছিল না তাঁর কাছে। তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। কিন্তু লকডাউনে কাজ বন্ধ থাকায় রোজগারও বন্ধ ছিল। ফলে তাঁর কাছে অত টাকা না থাকায় কিডনি প্রতিস্থাপন করানো সম্ভব হয়নি। হাসপাতালে ২ লক্ষ টাকা বিল মিটিয়ে তাই বাড়ি চলে এসেছিলেন অভিনেতা। ঘনিষ্ট মহলে জানিয়েছিলেন, হাসপাতালের বিল মেটানোর পর তাঁর সব জমানো টাকা শেষ হয়ে গিয়েছে।

অভিনেতার বাড়ির পরিচারক জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশিস। মে মাসে শরীরে জল জমতে থাকায় তিনি জুহু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। সোমবার ডায়ালিসিস করতে গিয়েছিলেন তিনি। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে হঠাৎই অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোর পৌনে ৪টে নাগাদ প্রয়াত হন আশিস। মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন : প্রয়াত ‘মেহেন্দি’ সিনেমার অভিনেতা ফারাজ খান

১৯৯৭ সালে অভিনয় জগতে তাঁর কেরিয়ার শুরু করেন আশিস। টিভি শো, সিরিয়াল এবং সিনেমায় অত্য়ন্ত পরিচিত মুখ ছিলেন আশিস। ‘বনেগি আপনি বাত’, ‘জিনি অউর জুজু’, ‘তু মেরে অগল বগল হ্যায়’, ‘রিমিক্স’, ‘বুড়ে ভি হাম ভালে ভি হাম’, ‘বা বহু অওর বেবি’-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশিস। লম্বা অভিনয় জীবনে পেয়েছেন দর্শকদের ভালবাসা।

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...