Monday, April 6, 2026

জনসভায় অশালীন-কুরুচিকর মন্তব্য অগ্নিমিত্রার, ন্যক্কারজনক বলছেন সকলেই

Date:

Share post:

বেলাগাম, অশালীন, অবিবেচক, ন্যক্কারজনক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পাল। তমলুকে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী বেনজির ভাষায় বক্তব্য রাখলেন। আর কী আশ্চর্য, সেই কথা শুনে সদস্য সমর্থকরা হাততালিও দিলেন। অগ্নিমিত্রার এমন কথায় বিস্মিত রাজনৈতিক মহল বলছে, রাজনৈতিক শিক্ষা না থাকলে এর থেকে ভাল কিছু আশা করা যায় না।

বিকেলে তমলুকের সভায় কী বলেছেন অগ্নিমিত্রা? বললেন, মালদহতে দুদিন আগে একটা ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। তারকেশ্বরেও একই ঘটনা। কারা ধর্ষণ করছে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে এই তৃণমূল পার্টির যারা সদস্য বা সমর্থক তারা ধর্ষণ করছে। এরপরেই বিস্ফোরক অগ্নিমিত্রা। বলছেন, দিদিমণি বলে দিয়েছেন, অ্যাই শোন, আমি তোদের চাকরি দিতে পারিনি। তোদের এন্টারটেইনমেন্ট যখন দরকার, শরীর যখন গরম হয়ে যাবে, তোরা গিয়ে ধর্ষণ করবি। তোরা গিয়ে ধর্ষণ কর। আর আমি মহিলাদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেব। এ নিয়ে রাজনৈতিকমহল থেকে শিক্ষিত মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া।

লেখিকা তিলোত্তমা মজুমদার এই বক্তব্যে এতখানি বিস্মিত যে সরাসরি কাঠগড়ায় তুলেছেন বিজেপি সহ অগ্নিমিত্রাকে। বলেছেন, যারা এসব বলছে তারা দায়িত্বশীল নাগরিক বলে জানতাম। হঠাৎ তাদের পদস্খলনে বিভ্রান্ত বোধ করছি। এটা শুধু বাংলার নয়, ভারতের সমস্যা। ফলে যে অভিযোগ তিনি মুখ্যমন্ত্রীর মাথায় তুলে দিচ্ছেন, সেই অভিযোগে অভিযুক্ত হতে হয় কেন্দ্রীয় সরকারকেও।

শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি ক্ষোভ লুকিয়ে না রেখে বলেছেন, ওনার সম্বন্ধে অন্য ধারণা ছিল, সমাজে ওনার অন্য পরিচিতি ছিল। উনি অত্যন্ত গুণী একজন ফ্যাশন ডিজাইনার। কিন্তু এই নিম্নগামী মন্তব্য উনি করতে পারেন, আমি ভাবতে পারি না। এটাতে ওনার দর্শন পরিষ্কার হয়ে যায়। এই যে জঘন্য শব্দরাশি তাঁর মুখ দিয়ে বেরচ্ছে, সেটা ওনাদের নেত্রী বা নেতা হওয়ার পথের বোধহয় চালিকাশক্তি।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, যারা এ ধরণের কথা বলেন, তাদের মানুষের পর্যায়ে রাখতে সন্দেহ জাগে। ধর্ষণ সব সময়েই অমানবিক। কিন্তু এটা উত্তরপ্রদেশ নয়। অভিযুক্ত কঠোর শাস্তি পায়। হাথরসের মতো পুড়িয়ে মারা হয় না।

সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, যা বলেনি কেউ, তা পূর্ণ করছেন অগ্নিমিত্রা। রাজ্যে ক্ষমতা পেতে মশগুল বিজেপি। এদের হাতে মহিলাদের সুবিচার বা অধিকার রক্ষা করা অসম্ভব।

বিতর্ক কিন্তু থামেনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...