Friday, April 3, 2026

কন্টেনমেন্ট জোনে ফের কড়া প্রহরা, করোনা সামলাতে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

দেশজুড়ে টানা কয়েক মাস ধরে লকডাউন চললেও কোনওভাবেই লাগাম টানা যায়নি করোনা পরিস্থিতিতে। উত্তরোত্তর তা বেড়েই চলেছে। এদিকে করোনাকে সঙ্গী করেই কেমন জানি গাছাড়া ভাব’ সাধারণ মানুষের। এই অবস্থায় বাড়তে থাকা করোনা পরিস্থিতি সামাল দিতে আরো একবার কোমর বেঁধে মাঠে নামলো সরকার। বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে করোনা পরিস্থিতির জেরে জারি করা হল এক নয়া নির্দেশিকা। যেখানে করোনা রুখতে একাধিক পন্থা অবলম্বন করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফে। পাশাপাশি আগের মত কন্টেনমেন্ট জোনগুলিতে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া সম্পূর্ণরূপে যাতায়াত নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নয়া এই নির্দেশিকা লাগু হচ্ছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে কন্টেনমেন্ট জোন গুলিকে চিহ্নিত করে সেখানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া সমস্ত রকম গতিবিধি কড়াভাবে নিয়ন্ত্রণ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ ও পুরসভার আধিকারিকদের এটা নিশ্চিত করতে হবে যে কড়া ভাবে যেন মানুষ করোনা বিধি পালন করেন। পাশাপাশি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করে। মানুষের গতিবিধির ওপর এসওপি জারি করার পাশাপাশি। যেকোনও রকম ভিড় কড়াভাবে নিয়ন্ত্রণ করা হয়।

আরও পড়ুন:মে মাসের পর তৃণমূলের নেতারা জেলে থাকবেন, বীরভূম থেকে হুঁশিয়ারি দিলীপের

এর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সরকারি দপ্তরে যেন সঠিক ভাবে পালন করা হয় সামাজিক দূরত্ব বিধি। শহরাঞ্চলে যে সমস্ত জায়গায় আক্রান্তের হার ১০ শতাংশের বেশি সেখানে সামাজিক দূরত্ব বিধি সঠিকভাবে পালন করাতে সব রকম পদক্ষেপ যেন নেয় রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধানরা। একইসঙ্গে কেন্দ্রের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে কোনও জায়গায় রাজ্য সরকার যদি লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আবশ্যিকভাবে কেন্দ্রের অনুমতি নিতে হবে।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...