Tuesday, June 23, 2026

রাজনৈতিক সংঘর্ষে রণক্ষেত্র শিমুলিয়া

Date:

Share post:

সিউড়িতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার পথে কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ। বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ হামলা করেছে। পাল্টে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী ও সমর্থকদের মারধর করেন বলে অভিযোগ। বিজেপির অভিযোগ ঘটনায় বোলপুর- সি মণ্ডলের সভাপতি অভিজিৎ মণ্ডল গুলিবিদ্ধ হয়ে বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আরও এক বিজেপি কর্মী বাপি মাঝি নিখোঁজ বলে দাবি তাদের।

ঘটনায় বেশ কয়েক জন জখম হয়েছে বলে জানা গিয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:মালদহে ভারতের আইন চলে না: সায়ন্তন, প্রলাপ বকছেন: পাল্টা পুর প্রশাসক

অভিযোগ, বোলপুর থানার অন্তর্গত শিমুলিয়া পাঁচ সোয়া মোড়ে বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় কিছু সশস্ত্র দুষ্কৃতী। তাদের ছোড়া গুলিতে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ মণ্ডল গুলিবিদ্ধ হন। তাকে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের পাল্টা মারধর করে বিজেপি নেতা কর্মীরা বলে অভিযোগ। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় বোমাবাজি চলে। ঘটনাস্থলে বোলপুরের এসডিপিও- অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নজরদারি চালাচ্ছ। এলাকায় এখনো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...