Thursday, June 4, 2026

নিভারের দাপটে সকাল থেকেই প্রবল বৃষ্টি ও ঝড় চলছে পুদুচেরি-তামিলনাড়ুতে

Date:

Share post:

প্রত্যাশা মতোই পুদুচেরির কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার। রাত ২টো ৩০ মিনিট নাগাদ পুদুচেরির কাছাকাছি উপকূলবর্তী এলাকায় প্রবল বেগে ধাক্কা মারে নিভার। তার দাপট এসে পড়েছে তামিলনাড়ু উপকূলেও।
এর প্রভাবে বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোর-সহ বিভিন্ন এলাকায়। নিভারের দাপটে বৃষ্টির তেজ ক্রমেই বাড়ছে। সঙ্গী বইছে ঝড়।
সকাল থেকে টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে উপকূলবর্তী কিছু এলাকা। এর মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চেন্নাইয়ের কাছে আদিয়ার নদীর উপর চেম্বারবক্কম বাঁধ থেকে ছাড়া হয় ১ হাজার কিউসেক জল। সেই সঙ্গে কাড্ডালোর জেলার প্রায় ২ হাজার মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...