Sunday, June 28, 2026

মারাদোনাকে শ্রদ্ধার্ঘ‍্য মেসি, সৌরভদের

Date:

Share post:

বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন দিয়েগো মারাদোনা। তাঁর এই প্রয়ানে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোকের ছায়া নেমে আসে ক্রীড়ামহলে।

ফুটবল সম্রাট পেলে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উইসেন বোল্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। মারাদোনার মৃত্যু সংবাদে ভেঙে পরেন তারা। নিজের সোশ্যাল মিডিয়া মেসি লেখেন, “আর্জেন্তিনা এবং ফুটবলের কাছে খারাপ দিন। উনি আমাদের ছেড়ে গিয়েও ছেড়ে যাননি। ওর সঙ্গে কাটানো সব মুহুর্ত গুলো রেখে দেব।”

আরেক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইট করে লেখেন, “আমার এক বন্ধু চলে গেলেন। গোটা বিশ্ব শোকস্তব্ধ। চির অমর এক কিংবদন্তি। খুব তাড়াতাড়ি চলে গেলেন তিনি। শান্তিতে ঘুমোও কিংবদন্তি।”

টুইট করেছেন বিশ্বের দ্রুত মানব উইসেন বোল্ট ও। নিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “শান্তিতে ঘুমোও কিংবদন্তি। কখনো তোমাকে ভুলতে পারব না।”

টুইট করে নিজের দুঃখ প্রকাশ করেছেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ও।সৌরভ লেখেন,”আমার নায়ক আর নেই। আপনার জন‍্যই ফুটবল দেখতাম।” ২০০৮ এবং ২০১৭ সালে কলকাতায় আসেন মারাদোনা। সেই সময় ফুটবল রাজপুত্রের সঙ্গে সময় কাটান সৌরভ।

মারাদোনাকে নিয়ে শোকের ছায়া নেমে আসে আইএসএল ও। এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার ছবি পোস্ট করেন শোকজ্ঞাপন করেন।

আরও পড়ুন-‘ফুটবল ঈশ্বর’-এর জীবনী নিয়ে তৈরি চারটি ছবি, দেখে নেব তালিকা

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...