Sunday, June 28, 2026

ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নেতাজীর ভুমিকায় অভিষেক

Date:

Share post:

ছোটপর্দায় নেতাজী সুভাষচন্দ্র বসুর চরিত্রে তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল আট থেকে আশি। সেই অভিষেক বসুকেই এবার ফের দেখা যাবে নেতাজীর ভূমিকায়, বড়পর্দায়।

পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘মায়ামৃগয়া’তে ফের একবার নেতাজির চরিত্রে অভিনয় করবেন অভিষেক। ছবির পটভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুই বোন’। পরিচালকের কথায়, ১৯২৫ থেকে ১৯৩০ সালের প্রেক্ষাপটে তৈরি মায়ামৃগয়ার গল্প। সেই সময় নেতাজির বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে ছিল। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়ে দেখা হয়েছিল সেই সময়ের কবিকে দেখা যাবে ছবিতে।

ছোটপর্দায় নেতাজী ধারাবাহিকটিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে প্রচণ্ড খেটেছিলেন অভিষেক। নিজের ওজন বাড়ানো থেকে শুরু করে চুলের ছাঁটও বদলে ফেলেছিলেন। যাতে তাঁকে দেখতেও অনেকটা নেতাজীর মতই লাগত। পরিচালক জানান, “টেলিভিশনে নেতাজির চরিত্রে অভিনয়ের ফলে অভিষেকের একটা গ্রহণযোগ্যতাও তৈরি হয়েছে। অভিনয়ও ভাল করে। সেই কারণেই ওকে বাছা।”

আরও পড়ুন : অস্কারের মঞ্চে ভারত থেকে মালয়ালম ছবি ‘জাল্লিকাট্টু’

অভিষেক ছাড়াও, এই ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করছেন অর্পিতা চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যাবে মুম্বইয়ের প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। প্রিয়াংশু এর আগে গৌতম ঘোষের ‘মনের মানুষ’ ছবিতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও রয়েছেন টেলিভিশনের আরেক তারকা দিতিপ্রিয়া রায়। শশাঙ্কের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। আগামী বছরের শুরুতেই ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...