Wednesday, June 24, 2026

আহমেদ প্যাটেলের শূন্যপদে সোলাঙ্কিকে প্রার্থী করতে পারে কংগ্রেস

Date:

Share post:

কংগ্রেস সাংসদ আহমেদ প্যাটেলের প্রয়াণের কারনে তাঁর জায়গায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভরত সিং সোলাঙ্কিকে রাজ্যসভায় প্রার্থী করার করতে চায় কংগ্রেস। গত জুন মাসে রাজ্যসভা নির্বাচনে ৪ আসনের মধ্যে দু’টিতে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কিন্তু জেতেন কেবল শক্তি সিং গোহেল। হেরে যান সোলাঙ্কি। বিজেপি ৩টি আসন দখল করে। ‘ফার্স্ট প্রেফারেন্স’ ভোটে জেতার জন্য সোলাঙ্কি দাবিদার থাকলেও রাহুল গান্ধী ঘনিষ্ঠ গোহেলকে সেবার ওই আসনে প্রার্থী করা হয়েছিল। সে কারনেই এবার ভরত সিংকে দাঁড় করানোর পরিকল্পনা চলছে। যদিও বিজেপি প্রার্থী দিলে জয় সহজ হবে না। প্রসঙ্গত, ২০২৩ সালের ১৮ আগস্ট পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ ছিল আহমেদ প্যাটেলের। তাই নতুন নির্বাচিত সদস্য বাকি থাকা সময় অর্থাৎ ৩ বছরের সামান্য কম মেয়াদই পূর্ণ করবেন।

আরও পড়ুন-তৃণমূলকর্মীকে গুলি করে খুন কান্দিতে

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...