Saturday, April 4, 2026

নিয়ন্ত্রণরেখায় পাক গুলিতে ফের রক্তাক্ত উপত্যকা, শহিদ ২ জওয়ান

Date:

Share post:

বিনা প্ররোচনায় ফের একবার নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাল পাকিস্তান। পাক সেনার ন্যাক্কারজনক এই হামলায় শহিদ হয়েছেন সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা ২ ভারতীয় জওয়ান। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার ভারত-পাকিস্তান সীমান্তে। পাকসেনার এই হামলার পাল্টা জবাব দিয়েছে ভারতও।

জানা গিয়েছে, শীতের মরশুম শুরু হওয়ার আগে পাক অধিকৃত কাশ্মীর অপেক্ষারত জঙ্গিদের ভারতে অনুপ্রবেশ করাতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। ইতিউতি চলছে অনুপ্রবেশের চেষ্টা। তবে সেনাবাহিনীর কড়া নিরাপত্তার কারণে জঙ্গিদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে বারবার। ‌ অনুমান করা হচ্ছে এদিনও অনুপ্রবেশের কার্যসিদ্ধির উদ্দেশ্যে নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে জওয়ানরা। পাকিস্তানের অতর্কিত হামলায় শহিদ হন দুই ভারতীয় জওয়ান। এই হামলার পর ভারতীয় সেনার তরফেও পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:চলে গেলেন দেশের বিশিষ্ট অভিনেতা আলী যাকের

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা লক্ষ্য করে একইভাবে ন্যক্কারজনক হামলা চালিয়েছিল পাক সেনাবাহিনী। পাকিস্তানের ওই হামলায় সুবেদার স্বতন্ত্র সিং নামে এক ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। এর কয়েক ঘণ্টা পর উপত্যকায় ফের একবার হামলা চালালো পাকিস্তান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...