Monday, April 6, 2026

সুশীল মোদিকেই বিহার থেকে রাজ্যসভার প্রার্থী করছে বিজেপি

Date:

Share post:

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদিই রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী৷ সদ্যগঠিত বিহার মন্ত্রিসভায় মোদি স্থান পাননি৷

গত ৮ অক্টোবর লোক জনশক্তি পার্টি বা LJP-র প্রতিষ্ঠাতা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর রাজ্যসভার আসনটি খালি হয়৷ আগামী ১৪ ডিসেম্বর এই আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গণনাও হবে একইদিনে৷ রাজনৈতিক মহলের ধারনা ছিলো রামবিলাসের শূন্য আসনে তাঁর পুত্র চিরাগ’কে সমর্থন করবে বিজেপি৷ সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে চিরাগ পাসোয়ানের LJP, নীতীশ কুমারের JDU-প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দিয়ে ভোট কেটেছে৷ ফলে বেশ কিছু আসনে নীতীশের দল হেরেছে৷ বিজেপি প্রথম থেকেই চেয়েছিলো নীতীশকে মুখ্যমন্ত্রী করা হলেও চাপে রাখা হবে তাঁকে৷ চাপে রাখতে হলে নীতীশের বিধায়ক সংখ্যা কমাতে হবে৷ সেই কাজটাই করে দিয়েছে চিরাগের দল৷ সে কারনেই অনেকে ভেবেছিলো রাজ্যসভায় প্রার্থী হতে পারেন চিরাগ পাসোয়ান৷ কিন্তু বিজেপি সেপথে হাঁটলো না৷ শোনা যাচ্ছে, সুশীল মোদি এবার স্থান পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷

আরও পড়ুন- আদানির বিরুদ্ধে পোস্টার হাতে মাঠে বিক্ষোভকারী, প্রশ্ন উঠল কোহলিদের নিরাপত্তা নিয়ে

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...