Friday, April 3, 2026

নতুন করে ট্রায়াল হতে পারে অক্সফোর্ড ভ্যাকসিনের, জানালো অ্যাস্ট্রাজেনেকা

Date:

Share post:

পদ্ধতিগত ত্রুটির জেরে নতুন করে ট্রায়াল হতে পারে অক্সফোর্ড ভ্যাকসিনের, ইঙ্গিত অ্যাস্ট্রাজেনেকার। এই ভ্যাকসিনের দিকে ভ্যাকসিনের দিকে গোটা বিশ্বের কোটি কোটি মানুষ তাকিয়ে ছিলেন। কিন্তু সেই আশায় জল ঢেলে গতকালই অ্যাস্ট্রাজেনেকার তরফে স্বীকার করা হয়েছিল, তাঁদের টিকা তৈরি এবং ট্রায়ালের পদ্ধতিতে ভুল হয়েছে। যার নিট ফল, ভ্যাকসিনটির কার্যকারিতা পুরোপুরি সফল হবে না।
যাদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে অনেকের শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
দেখা গিয়েছে, ট্রায়ালে যাঁদের শরীরে কম ডোজের টিকা দেওয়া হয়েছে, তাঁদের ক্ষেত্রে ৯০ শতাংশ কার্যকরী হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। আর যাঁরা পুরোমাত্রায় ডোজ নিয়েছেন, তাঁদের শরীরে তুলনায় অনেকটাই কম কাজ করছে। ৬০ থেকে ৬২ শতাংশ।
ভ্যাকসিনের নিয়ম অনুযায়ী দুটি ডোজ শরীরে কাজ করলে তবে সেটি পুরোমাত্রায় কার্যকরী হয় । এক্ষেত্রে তার বিপরীত হওয়ায় ভ্যাকসিনের কার্যকারিতা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।
অ্যাস্ট্রাজেনেকার সিইও পাস্কাল সরিয়েট নতুন করে এই টিকার ট্রায়ালের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলছেন, যেহেতু আমাদের গবেষণায় ত্রুটি দেখা দিয়েছে, তাই আমাদের ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণ করতে হবে। আর সেজন্য সম্ভবত আমরা অতিরিক্ত একটি ট্রায়ালের পথে হাঁটব। এটা সম্ভবত আরও একটা আন্তর্জাতিক ট্রায়াল হতে চলেছে। তবে, এবারের ট্রায়ালে অতটা সময় লাগবে না, আর ট্রায়াল হবে কম সংখ্যক স্বেচ্ছাসেবকের মধ্যে।
আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেরাম ইনস্টিটিউটে যাওয়ার কথা ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে জানার জন্য। কিন্তু অক্সফোর্ডের এই নতুন করে ট্রায়ালের সিদ্ধান্তে পুরো বিষয়টি আরও সময়সাপেক্ষ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...