Thursday, June 25, 2026

দলকে আন্দোলনমুখী করতে ৭ ডিসেম্বর থেকে পথে নামছেন মমতা

Date:

Share post:

একুশের ভোটের বাকি আর মাত্র কয়েকমাস৷ দলকে আরও আন্দোলনমুখী করতে আগামী ৭ ডিসেম্বর থেকে নিজেই পথে নামছেন মমতা বন্দোপাধ্যায়।রাজনৈতিক মহলের ধারনা, শুভেন্দু অধিকারী একসময় যে সব জেলার দায়িত্বে ছিলেন, বিশেষ করে সেই সব জেলায় সফর করবেন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার কালীঘাটের বৈঠকে দলীয় নেতাদের এখনই রাস্তায় নেমে আন্দোলন শুরু করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের নেতাদের রাস্তায় নেমে কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্ত ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রচারের কাজ চালিয়ে যেতে বলেছেন নেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাঁকুড়া জেলা থেকে ইতিমধ্যেই রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে রাস্তায় নামছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই। জঙ্গলমহল ও উত্তরবঙ্গের একাধিক জেলায় সফর করবেন তিনি। তবে প্রশাসনিক সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর এই সফর পূর্ব নির্ধারিত ছিল।

এদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে,

◾আগামী সোমবার শিলিগুড়িতে মিছিল করবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

◾আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগণায় সভা করবেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।

আরও পড়ুন-জমি সমস্যায় ডেউচা পাচামির প্রস্তাবিত কয়লা শিল্পাঞ্চল

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...