Sunday, June 28, 2026

আন্দোলনের নামে নাটক বিজেপির, তৃণমূলের মিছিলে বললেন বিদ্যুৎমন্ত্রী

Date:

Share post:

২৬ অক্টোবর, একদিকে বামেদের ডাকা ভারত বনধ ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। ঠিক তখনই কলকাতার বুকে হয়েছিল বিজেপির মিছিল। সেদিনের বিজেপির মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির সেদিনের মিছিলের মূল বিষয় ছিল, মাজেরহাট ব্রিজ অবিলম্বে চালু করা।

বিজেপির সেদিনের মিছিলের পাল্টা আজ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিন বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত তৃণমূল মিছিল করে। এদিন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান, আন্দোলনের নামে নাটক বিজেপির। এমন করলে বিরোধী দলের মর্যাদাও পাবে না বিজেপি।

ব্রিজ উদ্বোধনের পথে শুধুমাত্র অন্তরায় ছিল রেলের ছাড়পত্র। গতকালই রাজ্যের হাতে চলে এসেছে যে ছাড়পত্র এসেছে। সোমবার দফতর খোলার পরই পরবর্তী কী কাজ বাকি রয়েছে খতিয়ে দেখে কী ভাবে উদ্বোধন হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। দু-বছর আগে মাঝেহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই কলকাতার দক্ষিণ অংশ ও দক্ষিণ চব্বিশ পরগণার সঙ্গে মূল কলকাতার সংযোগ অনেকাংশে ব্যাহত হচ্ছিল এতদিন। আগামী সপ্তাহেই এতদিনের সেই সমস্যা মিটতে চলেছে। জানা গিয়েছে ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন নবনির্মিত মাঝরহাট ব্রিজের।

আরও পড়ুন-এক মহিলাকে স্বীকৃতি দেননি অর্জুন, অভিযোগ শশী পাঁজার

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...