Friday, June 26, 2026

অল-আউট ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী! ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতার

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি সর্বস্তরে শুরু হয়ে গিয়েছে। তৃতীয়বারের জন্য বাংলার মসনদে ক্ষমতায় আসার জন্য এবার খোদ ময়দানে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোদমে নির্বাচনী প্রস্তুতি শুরু করে ঘাসফুল শিবির। পশ্চিম মেদিনীপুরের পর এবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার প্রস্তুতি শুরু করার জন্য ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে দলের তরফে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে।

বনগাঁয় মমতার জনসভা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, বনগাঁ মতুয়া অধ্যুষিত এলাকা। কিছুদিন আগে উত্তর ২৪ পরগনায় এক মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার বনগাঁ গিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা দেখার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:তরুণীর সঙ্গে আপত্তিকর ব্যবহার, ফের গ্রেফতার শহরের অ্যাপ বাইক চালক

তার আগে ৪ ডিসেম্বর সব জেলার নেতৃত্বদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। তারপরই তিনি শুরু করবেন জেলা সফর। তারই অঙ্গ হিসেবে ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। এরপরই ৯ তারিখে বনগাঁয় সভা করবেন তিনি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...