Thursday, June 25, 2026

শীতল আমেজ তৈরি হলেও, এখনই বঙ্গে জাঁকিয়ে শীত নয়, বলছে হাওয়া অফিস

Date:

Share post:

বঙ্গবাসী ঠাণ্ডার কিছুটা পরশ পেলেও এখনই রাজ্যে জাঁকিয়ে পড়ছে না শীত। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টা পরে তৈরি হবে। তার গতি প্রকৃতির উপর নির্ভর করবে উত্তর ভারতের শীতল হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশে কোনও বাধা আসবে কিনা। যদি বাধা না আসে, তাহলে সোম ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে। তবে কোনওভাবেই আগামী সপ্তাহের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে না।

আরও পড়ুন:অল-আউট ঝাঁপাচ্ছেন তৃণমূল নেত্রী! ৯ ডিসেম্বর বনগাঁয় জনসভা মমতার

ফলে আগামী সপ্তাহে শীতের আমেজ কিছুটা তৈরি হলেও, জাঁকিয়ে শীতের জন্য কলকাতা ও রাজ্যবাসীকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতেই হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।উল্লেখ্য, আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...