Tuesday, April 14, 2026

তরুণীর সঙ্গে আপত্তিকর ব্যবহার, ফের গ্রেফতার শহরের অ্যাপ বাইক চালক

Date:

Share post:

শহরে ফের এক অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত অ্যাপ বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। নাম ধীরাজ কুমার রাম। বয়স ২২ বছর। কলকাতার তিলজলা রোডের বাসিন্দা। গতকাল, শনিবার রাতে অভিযুক্ত ধীরজকে তার বাড়ির পাশ থেকেই গ্রেফতার করা হয়।

অভিযোগ, রাজারহাটের বাসিন্দা এক তরুণী বেলেঘাটা রোড থেকে ওই অ্যাপ নির্ভর বাইকে ওঠেন। অভিযুক্ত বাইক চালক ধীরাজ তাঁর সঙ্গে আপত্তিজনক ব্যবহার করে। তরুণীকে ঠিকানায় পৌঁছে না দিয়ে মাঝ রাস্তাতেই বাইক থেকে নামিয়ে দেয়। অশ্লীল ভাষাতেও কথা বলে। অভিযুক্ত। এমনকি তরুণীকে হুমকিও পর্যন্ত দেওয়ার অভিযোগ উঠেছে ধৃত অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে।

আরও পড়ুন:শাস্তির মুখে ভারতীয় দল, দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাটরা

এরপরই ওই তরুণী অভিযুক্ত অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই ধীরাজ কুমার রামকে গ্রেফতার করে পুলিশ। আজ, রবিবার তাকে আদালতে তোলা হবে।

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...